চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে বিশ্ব আজ হাতের মুঠোয়। সংবাদ এখন মানুষের দোরগোড়ায়। পৃথিবীতে চলছে ইনফরমেশন ওয়ার। বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতি ও অগ্রগতিতে সাংবাদিকতা ও গণযোগাযোগের ধ্যান-ধারণা অনেকটাই পাল্টে গেছে। বিশ্বব্যাপী অনলাইন গণমাধ্যম এখন শক্তিশালী, প্রভাবশালী ও সর্বাধুনিক।
সময়ের সাথে পাল্লা দিয়ে ইন্টারনেট ভিত্তিক বহুমাত্রিক ইন্টারেক্টিভ প্রকৃতির ডিজিটাল, স্মার্ট ও অনলাইন সাংবাদিকতার বিকাশ ঘটছে।